বগুড়ায় নৌকায় ভোট চেয়ে মুজিব মঞ্চে আলোচনা সভা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় নৌকায় ভোট চেয়ে মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল রহমান দুলু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন, জেলা যুবলীগের সভাপতি শোভাশীস পোদ্দার লীটন, সাধারন সম্পাদক আমিনুর ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা তাঁতী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আবারো নৌকায় ভোট দিতে সাধারন মানুষকে উদ্বুদ্ধ করেন।

No comments