শিরোনাম

বগুড়ায় ষাটোর্দ্ধ নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার | Bogura TV | বগুড়া টিভি



আকতারুল আলম তিনু, সম্পাদকঃ

বগুড়ায় কাহালু উপজেলার কাওলা এলাকায় খুন হয়েছেন ষাটোর্দ্ধ এক সিকিউরিটি গার্ড। এবি প্লাস ফ্যাক্টরিতে ডিউটি চলাকালীন সময়ে গতকাল রবিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে বলে।

জানা যায়, বয়স্ক এই সিকিউরিটি গার্ডের নাম আব্দুল বাসেদ। এবি প্লাস ফ্যাক্টরির কনস্ট্রাকশনের কাজ চলছে বলে ফ্যাক্টরি এলাকাতেই একটা ছাপড়া ঘরে থাকতেন তিনি। প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছ, কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত এ্যাঙ্গেল বা রড জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করেই খুন করা হয় তাকে। ফ্যাক্টরি এলাকার বাউন্ডারি ওয়ালের কাছাকাছি তারা থাকার জায়গার পাশেই লাশ মাটিতে পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।


কাহালু নন্দীগ্রাম সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী জানান আমরা এখনও কোনো পর্যন্ত সাসপেক্ট ফাইন্ড আউট করতে পারিনি। তবে বিষয়টি খতিয়ে দেখছি। 

এবি প্লাস ফ্যক্টরির স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ জানান- উনি খুব ভালো মানুষ ছিলেন। আমার জানামতে প্রতিষ্ঠানের মধ্যে তার কারো সাথে কোনো কোন্দল ছিলোনা।


স্থানীয় বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম জানান- খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা চাই এর একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীকে খুজে বের করে শাস্তির আওতায় আনা হোক।

No comments