নিউজ করায় সাংবাদিককে হামলা! নেপথ্যে পুলিশের সোর্স | Bogura TV | বগুড়া টিভি
"হোটেল সিয়েস্তায় পুলিশের অভিযান ৪ জন আটক" এমন একটি শিরোনামে বগুড়া টিভিতে নিউজ প্রকাশ করায় বগুড়া টিভি নিউজ ইনচার্জ ফয়সাল হোসাইন সনি'র ওপরে হামলা করা হয়েছে।
২১ নভেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ১ টার সময় বগুড়া শহরের সাতমাথা এলাকায় মদ্যপান করে হোটেল সিয়েস্তায় পতিতা সরবরাহকারী রাকিব ও পুলিশের সোর্স ইকবালসহ আরো ৫ থেকে ৭ জন বগুড়া টিভির নিউজ ইনচার্জ ফয়সাল হোসাইন সনি'র ওপরে হামলা করে। পড়ে সেখানে লোক জমায়েত হলে সেখান থেকে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে ফয়সাল হোসাইন সনি জানান, তারা আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরেছিলো ও পরে আমার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাকে ফোন দিয়ে প্রাননাশের হুমকি দেয় (যাহার কল রেকর্ড সংযুক্ত) পরে আমি স্টেডিয়াম ফাঁড়িতে কল দিলে তাৎক্ষনিক পুলিশ আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
কল রেকর্ড টিতে শোনা যায় পুলিশের সোর্স, ইকবাল ফয়সাল হোসাইন সনিকে বলছেন, তোর বাসার সামনে বের হো তোক মাডার করমু, আমি একটা মাডার করছি, ১ টা মাডার করলেও যেই সাজা ১০ টা মাডার করলেও একই সাজা। আমি পুলিশের সোর্স আমি পুলিশের সাথে থাকি তোক মাডার করলে জেলেও যেতে হবে না, আমার বাপের টাকা আছে আগাম জামিন নিয়ে বুক ফুলে ঘুড়ে বেরাবো।
এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ফয়সাল হোসাইন সনি।

No comments