শিরোনাম

রাইফেল স্কয়ারের সামনে ছাত্রদলের বিক্ষোভ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় সংলগ্ন রাইফেল স্কয়ারের পাশ থেকে শুরু করে ধানমন্ডি স্টার হোটেল পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল  কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আক্তারুজ্জামান আক্তার, নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান,

 মনজুরুল ইসলাম রিয়াদ, সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহম্মেদ, সহ সাংগঠনিক মোঃ শাখাওয়াত আলী সুজার, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নাসরিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, 

বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন, তেঁজগাও কলেজ ছাত্রদলের সহ সভাপতি ওবায়দুল হক সানি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক উর্মি আক্তার ভূঁইয়া,হাতিরঝিল থানার সদস্য সচিব মেহেদী হাসান মিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মহানগরের প্রায় দুই শতাধিক নেতারা।


মিছিল শেষে ছাত্রদলের নেতারা রাস্তা অবরোধ করে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দূর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, 

বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবী আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। 

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি সহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

No comments