বগুড়ায় গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করলো র্যাব-১২ | Bogura TV | বগুড়া টিভি
ফয়সাল হোসাইন সনি,বগুড়া টিভিঃ
গোপন সংবাদের ভিত্তিতে,কুড়িগ্রাম হইতে ঢাকা গামী NOBIR পরিবহনে যাত্রিবাহী বাসযোগে আরোহী সেজে ১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ তারিখ আনুমানিক রাত ১ টার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর থানাধীন নওদাপাড়া এলাকায়, টিএমএস সিএনজি রিফিলিংস্টেশনের সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার গোকুন্ডা,মেকুরটারী এলাকার অমিজ উদ্দিনের ছেলে নুর জামান (২৭) কে ৬.৯ কেজি গাঁজা, ১টি মোবাইল, ১টি সীম ও নগদ ৩০০/- টাকাসহ গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন র্যাব ১২ সিপিএসসি বগুড়ার কমান্ডার মীর মনির হোসেন,এই কর্মকর্তা আরো জানান, র্যাবের এ ধরনের মাদক কারবারি গ্রেপ্তার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

No comments