শিরোনাম

ডোনাল্ড লুর চিঠি পেলেন ওবায়দুল কাদের | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রতি শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সেই চিঠি ওবায়দুল কাদেরের কাছে পৌঁছিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎ শেষে চিঠির বিষয়টি গণমাধ্যমের কাছে জানান ওবায়দুল কাদের।

No comments