বগুড়ায় নৌকার মাঝি রিপু-মজনুকে গণ সংবর্ধনা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় নৌকার মাঝি রাগেবুল আহসান রিপু ও মজিবর রহমান মজনুকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ২৯ শে নভেম্বর দুপুরে বগুড়া সাতমাথা মুজিব মঞ্চে বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বগুড়া-৫ কে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব,
শাহাদাৎ আলম ঝুনু, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সার্জিল আহমেদ টিপু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি,
মহিলা আওয়ামী লীগ সভাপতি হেফাজত আরা মিরা, সাধারন সম্পাদক সাবরিনা সরকার পিংকি,
সহ বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, তাঁতি লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

No comments