পাঁচবিবি উপজেলা আ-লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের ব্যাপারীর দাফন সম্পন্ন | Bogura TV | বগুড়া টিভি
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পাঁচবিবি পৌরসভার সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা কাদেরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বেপারী আজ ৫ নভেম্বর রোজ রবিবার-২০২৩ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহ.......... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। তার জানাযার নামাজ আজ সোমবার বাদ যোহর বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
যানাজায় অংশগ্রহণ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান,হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১আসনের এমপি সামছুল আলম দুদু,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,উপজেলা আ-লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক জিহাদ মন্ডলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। শেষে তাকে পৌর সদরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

No comments