এক দিনের মধ্যে দল পাল্টিয়ে মনোনয়ন জমা দিলেন হিরো আলম | Bogura TV | বগুড়া টিভি
কাহালু-৪ ( কাহালু ও নন্দীগ্রাম) আসনে সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র সরিয়ে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৌনে চারটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দেন।
এর আগের দিন, বগুড়া -৪ আসনে সুপ্রিম পার্টির থেকে মনোনয়ন তুলেছিলেন হিরো আলম।
হিরো আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সুপ্রিম পার্টি দলের নাম দিয়ে ভুল করে মনোনয়ন তুলেছিলাম। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস দল থেকে মনোনয়ন দাখিল করেছি। এই দলে এবার আমার মার্কা ডাব।’
এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। ওইসব নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। বলেছিলেন ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না।

No comments