শিরোনাম

১৩ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী অসিত হালদার | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

মানসিক প্রতিবন্ধী অসিত হালদারকে ১৩ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৩০ অক্টোবর থেকে নিখোঁজ তিনি নিখোঁজ রয়েছেন। ২৮ বছর বয়সী সন্তানকে খুঁজে পেতে ছোটাছুটি করছেন বাবা আদিত্য হালদার ও মা ছায়া হালদার।

অসিত হালদারের খোঁজ পেতে মাদারীপুরের ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অসিতের ভাই রবীন হালদার।

জানা গেছে, নিখোঁজ অসিত হালদার মানসিকভাবে অসুস্থ। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা, চোখে চশমা আছে। তার ঠিকানা- মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রাম। কেউ খোঁজ পেলে ০১৭১১-০০০৪৮৬, ০১৭৭৮-৬২৭৫৬৩ কিংবা ০১৭৩৫-৮৩৫৮৪৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে অসিতের পরিবার।

No comments