উপান্ত শিল্পীগোষ্ঠী'র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী | Bogura TV | বগুড়া টিভি
বগুড়ায় উপান্ত শিল্পীগোষ্ঠী'র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামীক প্রতিযোগিতা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপান্ত শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১০ নভেম্বর শুক্রবার বগুড়া জেলা স্কুলের অডিটোরিয়াম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইলিয়াস হাসান ও নাঈম আহমাদের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, এ সময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন দারুল উলুম মহিলা মাদ্রাসার মুহাতামিম আলহাজ্ব মানসূরুল হক,সহ-সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপান্ত শিল্পীগোষ্ঠীর সভাপতি মুফতি হাফিজুর রহমান,সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি আবু রায়হান ও আরো অনেকে।
অনুষ্ঠানটিতে বিভিন্ন ইসলামিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় কেরাত পরিবেশন করে পুরুস্কার পেয়েছেন তানযিমুল উম্মা মাদ্রাসার ছাত্র আরাফাত হোসেন, আন-নূর ইনঃ স্কুলের ছাত্র ছিবগাতুল্লাহ,মিফতাহুল উলুম মাদ্রাসার ছাত্র সাকিব হাসান, কেফায়াতুল্লাহ মাদ্রাসার ছাত্র মোহান ও হাবিব। হামদ-নাত ও ইসলামিক সংগীত পরিবেশন করে পুরুস্কার পেয়েছেন,কেফায়েতুল্লাহ মাদ্রাসার ছাত্র আল আমিন, নাদওয়াতুল উলামা মাদ্রাসার ছাত্র সিরাজুল ইসলাম, শিবলী নোমান, মাদ্রাসাতুল মদিনার ছাত্র মিনহাজ ও দারুল উলুম ফুলবাড়ি মাদ্রাসার ছাত্র হযরত আলী।
অনুষ্ঠানে হামদ-নাত ও গজল পরিবেশন করেন কলরব ও ইক্বরা শিল্পীগোষ্ঠীর বিভিন্ন ইসলামিক সংগীতশিল্পীরা।

No comments