ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ও বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একদফা দাবিতে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর খিলগাঁওয়ে সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির শংকরে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নেতারা এ সময় সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে অংশ নেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সরদার মো. নুরুজ্জামান, সাংগঠনিক
সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মকশেদুর রহমান আবির, সহ সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ, ফয়সাল হাসমী দীপু, মোহাম্মদ টিটু, ফয়সাল আহমেদ পলাশ প্রমুখ।

No comments