শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
রিপন সিকদার, মাদারীপুর প্রতিনিধিঃ
শনিবার বিকেলে শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চীফ হুইপ জনাব নূর-ই-আলম চৌধুরী এমপি।
শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই বর্ধিত সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের জন্য তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং শিবচর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সম্মতিতে জনাব নূর-ই-আলম চৌধুরী এর নাম একক প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের নিকট প্রেরণের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

No comments