শিরোনাম

বগুড়ায় অবরোধের দ্বিতীয় দিনেও পুলিশ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, টিয়ারগ্যাস নিক্ষেপ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে বগুড়ায় দ্বিতীয় দিনে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আতঙ্কে কাটছে বগুড়াবাসীর। 

১লা নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় শহরের তিনমাথা রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বললে অবরোধ সর্মথনকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ তাদের ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়েন। পরে পরিস্থিতি শান্ত করে পুলিশ। 

শহরের প্রবেশদ্বার মাটিডালি বিমানমোড় এলাকায় সকাল সাড়েসাতটার পর থেকেই জেলা বিএনপির আরো একটি অবরোধ সর্মথনকারীরা অবস্থান নেয়। সেখানে গাড়ি গতিরোধ সহ পথচারীদের চলাচলে বাঁধা দেয়। 

এ সময় পুলিশের সাথে হাতাহাতি করে বিএনপির অবরোধ সমর্থনকারীরা। পরে পুলিশ কঠোর অবস্থানের হুশিয়ারি দেয়। পরে পুলিশ তাদের পরিস্থিতি শান্ত করে ছত্রভঙ্গ করে। কিন্তু অবরোধ সর্মথনকারীরা কিছুটা দুরেই অবস্থান নেয়।


পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটায় উত্তরাঞ্চলের প্রবেশ পথ জেলার মাটিডালি এলাকায় মিছিল বেরকরে বিএনপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ধাওয়া দিলেও বিএনপির সমর্থকরা সেখানে অবস্থান করে।

এদিকে মহাসড়কে পুন্ড বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গাড়ি ভাংচুর করে অবরোধ সর্মথনকারীরা। গাড়িটি মোকামতলা থেকে মাটিডালির উদ্দেশ্য ভাংড়ি মালামাল আনার সময় অবরোধ সর্মথনকারীরা একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো-ট ১১-৩৪৭৯।

অপরদিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কে ২১ নাম্বার ওয়ার্ডে গুনিয়াতলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সমাবেশ করাকালে বিজিবির গাড়ি লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তাদের ছত্রভঙ্গ করে ও রাস্তার ইটপাটকেল সড়িয়ে দেন।

তবে অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা জোরদার আছে।

ভিডিও দেখুন-


No comments