শিরোনাম

সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাঁধা দিলে শাস্তি! সংবাদ সম্মেলন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

আসন্ন সাত জানুয়ারি সারাদেশে জাতীয় নির্বাচনকে ঘিড়ে মনোনয়ন ফরম বিক্রি ও প্রার্থীতা ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

আজ ২৭ নভেম্বর (সোমবার) বাংলাদেশ জাতীয় পার্টির মনোনয়ন ফরম যাচাই-বাছাই করে প্রার্থীতা ঘোষণার কথা আছে।

সকালে বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাঁধা দিলে শাস্তি! এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদ সম্মেলনে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভায় এ মন্তব্য করেন তিনি। 

রাশেদা সুলতানা বলেন, আমাদের ওপর কোনো অভ্যন্তরীণ বা বহির্বিশ্বের কোনো চাপ নেই বা নির্বাচন কমিশন কোনো চাপে বিশ্বাসী না। সংবিধান মেনেই দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তার জন্যই নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজকের এই পরিস্থিতিমূলক সভা। আমরা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সুষ্ঠু, অংশগ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। আসন্ন নির্বাচনে যাতে সবাই সমন্বিত হয়ে কাজ করতে পারে, এই বার্তাটি দেওয়াই আজকে আমার মূল লক্ষ্য।'

'সবাই আমাকে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সবাই প্রস্তুত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস, আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব', বলেন তিনি।

এই ইসি আরও বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি), সিআইডি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীর গোয়েন্দা শাখা (ডিজিএফআই), আনসার সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করবেন।

No comments