শিরোনাম

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি

বগুড়া টিভি ডেস্কঃ

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জয় ইসলাম (১৭) শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা জয় রাতের অন্ধকারে কাজী নুরইল গ্রামের মটু মিয়ার বাড়িতে প্রবেশ করে। এসময় কারো উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন লাঠি নিয়ে বের হলে ভয়ে জয় একটি গাছের উপরে উঠে। পরে তাকে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করে তারা। এর মধ্যে চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকাবাসী সবাই মটুর বাড়িতে আসে। এরপর জয়কে গণপিটুনি দেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
 
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

No comments