বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা | Bogura TV | বগুড়া টিভি
নওগাঁয় বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে চার ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় এক সবজি ব্যবসায়ীকেও জরিমানা করা হয়।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নওগাঁ পৌর শহরের মাংসের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
রুবেল আহমেদ জানান, সারাদেশে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। এজন্য ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বিসমিল্লাহ গোস্ত ঘরকে ১ হাজার টাকা, মিজানুর গোস্ত ঘরকে ১ হাজার টাকা, নিউজ মিট স্টোরকে ১ হাজার টাকা ও ভাই ভাই মিট স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় কাঁচা বাজারের মতিউর সবজি ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments