শিরোনাম

বগুড়ায় ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় ধানক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ভায়েরপুকুর এলাকার কাঁঠবাসনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম জাহিদুল ইসলাম(৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এক সপ্তাহ ধরে জাহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ৷ 

পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আশেপাশের শতশত নারী পুরুষ মরদেহ দেখলেও কেউ চিনতে পারেনি। পরে পুলিশ ফিঙার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদঘাটন করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments