আবারো হরতাল বিরোধী বিক্ষোভ করলেন বগুড়ার যুবরাজ খ্যাত মোহন | Bogura TV | বগুড়া টিভি
বিএনপির অবরোধের পর সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ হরতালের প্রথম দিন বগুড়ায় শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।
২০ই নভেম্বর (সোমবার) দুপুর ১২ টায় এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের কবি নজরুল ইসলাম সড়ক অতিক্রম করে থানা মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে জমায়েত হতে থাকে।
এ সময় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়ার যুবরাজ খ্যাত মঞ্জরুল আলম মোহনের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হরতাল বিরোধী শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত করে।
এ সময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এক সময়ে বগুড়ার যুবলীগের অবিভাবকের দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের দুঃসময়ে দলের পাশে থেকে লড়াই সংগ্রাম করে দির্ঘদিনের সুনাম অর্জন করেছেন মোহন।

No comments