বগুড়ায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান | Bogura TV | বগুড়া টিভি
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে বগুড়ায় শান্তিপূর্ণ অবস্থান।
১৩ই নভেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে শহরের শাজাহানপুর উপজেলার ২য় বাইপাস সড়কে নিচুতলা এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বদলে যায় পূর্বের চিত্র। সকালে তারা শান্তিপূর্ণ অবস্থান নেবার সময় নিজেদের কর্মীদের মাধ্যমে ছোট যানবাহন গুলো সড়কের পাশ দিয়ে পারাপারের ব্যবস্থা করেন।
তবে পূর্বের ধাপের অবরোধের সময় বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আজ সকালে তারা সম্পুর্ন শান্তিপূর্ণ সভা-সমাবেশ করেন। এবং সরকার পতনের বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।
এ সময় রোগীবাহী গাড়ি সহ অন্যান্য ছোট যানবাহন চলাচলে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে পুলিশ আসার কোন প্রয়োজন হয়নি। কারন বিএনপি নেতাকর্মীদের দাবি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি।

No comments