বগুড়ায় ট্রাকে অবরোধকারীদের আগুন! নিভালো পুলিশ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে বগুড়ায়
বগুড়ায় ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। আর সাথে সাথেই আগুন নিভিয়েছে জেলা পুলিশ।
২রা নভেম্বর (বৃহসপতিবার) দুপুর ১২ টায় শহরের বারোপুর এলাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সর্মথনকারীরা। ঘটনাস্থলেই পুড়ে যায় ট্রাকের সামনের অংশ। তবে জেলা পুলিশ ঘটনা যানার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে।
ট্রাকের ড্রাইভার নূর আলম জানান, আমি গাড়িটাকে গ্যারেজে নিয়ে যাচ্ছি সে সময় ৫-৬ জন এসে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। আমি নিজেও আহত হয়েছি। আমার হাত পুড়ে গেছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শারাফত ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন জানান, বেশকিছু যুবক এসে ট্রাকে আগুন দিলে পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণ করে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

No comments