বগুড়ায় নাশকতা মামলায় ৪৫ নং আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব | Bogura TV | বগুড়া টিভি
নাশকতা সৃষ্টি, বিস্ফোরন ঘটানো, অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
গ্রেপ্তারকৃত মোঃ হাফিজার রহমান কাজল (৫০), পিতা-মৃত মোকলেছুর রহমান, গ্রাম- বীরগ্রাম, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়া। সে বগুড়ার শাজাহানপুর থানার বনানী এলাকায় মামলার ৪৫ নাম্বার আসামী।
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন।
১৮ নভেম্বর র্যাব-১২, সিপিএসসি, বগুড়া র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী, সরকারী কর্মচারীর কর্তব্যে কাজে বাধাদান, অগ্নিসংযোগ মামলার আসামী বগুড়া জেলা সদর থানাধীন মালগ্রাম এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১ টায়
উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী, অগ্নিসংযোগ ও সরকারী কর্মচারীর কর্তব্যে কাজে বাধাদান সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-০৩, তারিখ- ০১ নভেম্বর, ২০২৩ খ্রি. ধারা-৩/৫ ১৯০৮; তৎসহ ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/ ৪২৭/৩৪ পেনাল কোড মামলার এজাহারনামীয় ৪৫নং আসামী মোঃ হাফিজার রহমান কাজল (৫০), পিতা-মৃত মোকলেছুর রহমান, গ্রাম- বীরগ্রাম, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ৩১ অক্টোবর অবরোধ পালনকালে ধৃত আসামী সহ অন্যান্য আসামীরা বগুড়া সদর থানাধীন মাটিডালী ও বনানী বাইপাস রাস্তায় অবস্থান করে পূর্ব পরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধ সমর্থনে মিছিল, পিকেটিংসহ অটোরিক্সা ভাংচুর এবং হাতে লাঠি-সোটা, লোহার রড বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে রাষ্ট্র বিরোধী নাশকতা সৃষ্টি করে। উক্ত আসামী বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাত মূলক কার্যসম্পাদন সহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে প্রকাশ পায়। এই ঘটনা সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা রুজু হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয় বলেও জানান এই কর্মকর্তা।

No comments