শিরোনাম

সিরাজগঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) রাতে নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নাজমুল ইসলাম জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা আইজীবি দলের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।


তিনি বলেন, অ্যাডভোকেট নাজমুল ইসলামের নামে বিস্ফোরক দমন আইনসহ আর কোন মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে দেশজুড়ে অবরোধের নামে জ্বালাও পোরাও শুরু হওয়ার আশংকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নাজমুল ইসলামের গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তিনি বলেন, সুপরিকল্পিতভাবে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে একের পর এক আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাসায় বাসায় তল্লাশী করছে। আমি নাজমুলের নি:শর্ত মুক্তি চাই।

No comments