শিরোনাম

বগুড়ায় শজিমেক হাসপাতালে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেকে) গ্যাস ট্যাবলেট সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বাইজিদ হোসেন (৩৮)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুরিয়া ইউনিয়নের গদনকুড়ি গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

৫ ই নভেম্বর (রবিবার) দুপুর আনুমানিক ১২ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেকে) তার মৃত্যু হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি একই ইউনিয়নের তালহারা গ্রামের বাসিন্দা খলিলুর রহমান।

তিনি জানান, রবিবার সকালে বাইজিদ গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে আমরা তার শয়নকক্ষ থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেকে) জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

তবে দির্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল, হয়তো মানসিক চাপে সে আত্মহত্যা করেছে বলে আমরা ধারনা করছি। 

নিহতের ছোট ভগ্নিপতি জানান, দির্ঘদিন ধরেই নিহতের সাথে তাদের আত্মীয়দের (মামাতো ভাইদের) জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। পরে আদালতে মামলা দায়ের হলে বর্তমানে মামলা চলমান। তাই হয়তো মানসিক চাপে আত্মহত্যা করেছে। 


নিহতের মামা আরিফুর ইসলাম জানান, আমার ভাগিনা যথেষ্ট সাদাসিধা ছিল। জমিজমা নিয়ে তাদের বিরোধ ছিল। মাঝে মাঝেই ঝগড়া বিবাদ চলছিল। তাই হয়তো মানসিক চাপে আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে নিহতের ভগ্নিপতি খলিলুর রহমান জানান, ময়নাতদন্ত করে লাশ নিয়ে আইনের আশ্রয় নেবো।

ভিডিও দেখুন-

No comments