শিরোনাম

বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার বার্তা | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

বাংলাদেশের রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হস্তক্ষেপকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে দেশের নানা মহলে। এবার আন্তর্জাতিক মহলেও পিটার ডি. হাসের ভূমিকা নিয়ে সমালোচনা হলো।

বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভাইড ফেসবুক পেইজে বাংলাদেশে তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে একটি পোস্ট করা হয়েছে। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সম্বলিত সেই পোস্টে বলা হয়, ‘নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।’

ছবির ক্যাপশনে বলা হয়, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।’

পোস্টে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া।’

No comments