শিরোনাম

শান্তর শতকে চালকের আসনে বাংলাদেশ | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। সফরকারী কিউইদের চেয়ে ২০৫ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। তিন উইকেটে ২১২ তুলে তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১২ সংগ্রহ করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

প্রথম টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ২৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয় ধুকতে থাকে স্বাগতিকরা।

তবে তৃতীয় উইকেটে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়ে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন শান্ত। তাদের জুটিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ব্যাক্তিগত ৪০ রানের মাথায় রান আউটে কাটা পড়েন মমিনুল হক।

No comments