বগুড়ায় বিয়ের দাবিতে গার্মেন্টস কর্মীর অনশন | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় বিয়ের দাবিতে এক যুবতী অনশন পালন করেছেন। অনশন করা যুবতীর নাম ঈসা(২২)। তিনি
ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
এবং তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আফসার আলীর মেয়ে।
২০মে নভেম্বর (সোমবার) সকাল ১১ টায় মালগ্রাম চাপরপারায় এ অনশন করেন তিনি।
এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অনসনের বিষয় অবহিত করের।
ঈসা জানান, বেশ কিছুদিন যাবৎ সদর উপজেলার
দক্ষিণ মালগ্রাম চাপড় পাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে মোঃ রনি শেখের সাথে তার পরিচয় হয়। এ সময় প্রেমের সম্পর্ক স্থাপন হলে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন তারা। কিছুদিন পর ঈসার গর্ভে একটি বাচ্চা আসে, কিন্তু রনি কৌশলে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ান। তাই বাচ্চা নষ্ট হয়ে যায়। এসময় বিয়ের কথা বললে রনি বিয়ে করবে বলে আবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।
পরবর্তীতে একাধিকবার রনির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ হয়নি। তাই আমি বিয়ের দাবিতে ঢাকা থেকে রনির বাড়িতে আসছি। যেন তার অবিভাবকের সাথে কথা বলে আমি ন্যায্য অধিকার পাই। বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দেন ঈসা।
এ বিষয়ে জানতে রনির +880 1882-765004 নাম্বারে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম হোসেন জানান, ছেলে বা মেয়ে কোন পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসেনি। তবে আমরা বিষয়টি শুনেছি।

No comments