সারিয়াকান্দিতে স্কুল সভাপতি ও আ'লীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন | Bogura TV | বগুড়া টিভি
বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
১৩ ই নভেম্বর সোমবার দুপুর ১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
সারিয়াকান্দি গমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ও বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা অংশ গ্রহণ করে। এ সময় তারা বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতার অপসারন চেয়ে গাবতলী সারিয়াকান্দি সড়কে মানববন্ধন করেন।
এ সময় তারা বিদ্যালয়ের সভাপতির অনিয়ম, জালিয়াতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। অন্যায় ভাবে প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করার বিষয়ে অবিভাবকরা জানান, আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ মানিনা। এই বহিষ্কার অবৈধ।
শিক্ষক পরিষদের সদস্যরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সভাপতি এরই মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির পর যোগ্যদের বাদ দিয়ে নিজের লোকদের নিয়োগ দেবার অপচেষ্টা করছে, আর আমাদের প্রধান শিক্ষককে দোষারোপ করেছে। আমরা এর বিচার চাই।
শিক্ষককে অপমানের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, সভাপতি একজন গাছ চোর। আমরা সভাপতির বহিষ্কার চাই।
বিষয়টি সম্পর্কে সারিয়াকান্দি গমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক লাল মোহাম্মদ বলেন, আমার সাথে অন্যায় হয়েছে। আমি অপমানের পাশাপাশি মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি যথাযথ বিচার চাই।
তবে বিদ্যালয় সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা আ’লীগ নেতা মোন্তেজার রহমান মোন্তের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

No comments