শিরোনাম

আর্জেন্টাইন সমর্থকদের দুঃসংবাদ দিলেন বিশ্বজয়ী কোচ স্কালোনি | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়ের পর সবচেয়ে বড় দুঃসংবাদ দিলেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেয়া কোচ লিওনেল স্কালোনি। 

এতে করে ব্রাজিলের বিপক্ষে জয়ের উল্লাসটা বেশিক্ষণ উদযাপন করতে পারেনি আর্জেন্টাইন সমর্থকরা। কেননা তিনি যে কথা বললেন এতে করে আলবিসেলেস্তে সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তেই পারে। 

এমনিতেই ম্যাচ শুরুর আগে দু’দলের সমর্থকদের মারামারিতে উত্তপ্ত হয়ে উঠে পুরো মারাকানা স্টেডিয়াম। যা সামলাতে নিয়ে ব্রাজিলের পুলিশ নগ্নভাবে হামলে পড়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর। পরিস্থিতি সামলাতে গিয়ে দল নিয়ে মাঠ ত্যাগ করেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে উপস্থিত গণমাধ্যমে তিনি বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ ঝাড়েন। বলেন, ওদের (ব্রাজিল) খেলার চেয়ে মাঠের বাইরে সংঘাতের দিকেই মনোযোগ বেশি।

তবে এসব কিছু ছাপিয়ে যায় মাস্টার মাইন্ড কোচ স্কালোনির এক কথায়। উত্তাপময় ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল আরও উত্তপ্ত করে তোলেন স্কালোনি। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। 

এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।


ম্যাচ শেষে কোচিং স্টাফের সবাইকে নিয়ে মারাকানায় ছবি তোলেন স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর ধারণা সবাইকে বিদায় বলতেই এমন ফটোসেশন করেছেন তিনি।

স্কালোনির এমন ঘোষণা যদি সত্যিই হয় তবে স্বাভাবিকভাবেই বড় দুঃসংবাদ হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি আর্জেন্টিনার সমর্থকদের জন্য। এই স্কালোনির অধীনেই ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে নিজেদের ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। আর ২০২২ সালে বিশ্বকাপের সোনালী ট্রফিটাও আর্জেন্টিনা ঘরে তুলেছিল ৩৬ বছর পর।

No comments