দ্বিতীয় দিনের অবরোধে কেমন ছিলো মাদারীপুর | Bogura TV | বগুড়া টিভি
রিপন সিকদার, মাদারীপুর প্রতিনিধিঃ
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মত দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
বুধবার (১ নভেম্বর) ভোর হতেই সারা দেশে শুরু হয়েছে এই অবরোধ।
গত রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর ওইদিন সন্ধ্যায় টানা তিনদিনের সর্বাত্মক অবরোধের কর্মসূচি দেয় বিএনপি, সমমনা দল ও জোট।
তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীসহ সারাদেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিডিআর সতর্ক অবস্থানে রয়েছে।
অবরোধের ২য় দিনের সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা গেলেও শিবচর মাদারীপুর দূরপাল্লা গাড়ি চলাচল কম হলেও অন্যান্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

No comments