শিরোনাম

গুলিতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের আন্দোলনে ‍গুলিবিদ্ধ হওয়া মো. জামাল উদ্দিন (৪০) মারা গেছেন। 

তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন। শনিবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মারা যাওয়া জামালের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকায়।

জানা গেছে, ৮ নভেম্বর বিক্ষোভের সময় জামাল উদ্দিন গুলিবিদ্ধ হন।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ ছাড়া ইসলাম গ্রুপের শ্রমিক আঞ্জুয়ারা খাতুন গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

No comments