শিরোনাম

বগুড়ায় একাই প্রকল্প খান চেয়ারম্যান! মেম্বাররা দিলেন অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাই সকল প্রকল্পের টাকা আত্মসাৎ করেন। অভিযুক্ত জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। 

ইউপি সদস্যরা ভাগ না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে ১০ জন ইউপি সদস্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান আনোয়ার হোসেন শপথ গ্রহণের পর ৩ মাস পার না হতেই অর্থ আত্মসাৎ শুরু করেছেন। ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছেন। এ পর্যন্ত তিনি ২০২২-২৩ অর্থবছরের সাধারণ গ্রামীণ অবকাঠামো কর্মসূচির টিআর প্রকল্পের নামে আনুমানিক ২৮ লাখ টাকা আত্মসাৎ করেন। 
 
মেম্বারদের সঙ্গে কোনো আলোচনা না করেই এবং তাদের নাম ব্যাবহার করে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যা কোনো সভা, রেজুলেশন ছাড়াই। তার এমন স্বেচ্ছাচার আচরণে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্যরা বরাদ্দের সব কার্যক্রম স্থগিত রাখার জন্য কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে মেম্বাররা পরিষদের কোনো কার্যক্রমে অংশ নেবে না বলেও জানিয়েছেন।

এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।


দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে যোগাযোগ করলে জানান, অভিযোগ তদন্ত করতে মহা-পরিচালক বরাবর অনুমতি নিতে হয়। অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments