সিরাজগঞ্জের মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন | Bogura TV | বগুড়া টিভি
বিএনপির ডাকা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় সবজিবোঝাই পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার সলঙ্গা থানার মহাসড়কের পাঁচলিয়া ও নলকার মাঝামাঝি আজিজ ফিলিং স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে।
হাটিকুমল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম.এ ওয়াদুদ জানান, মঙ্গলবার মধ্যরাতে একটি সবজিবোঝাই পিকআপভ্যান উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
পিকআপটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপভ্যানটির কেবিন পুড়ে যায়। পরে পিকআপটি সলঙ্গা থানায় রাখা হয়েছে।

No comments