শিরোনাম

বগুড়ায় মেডিকেল সড়কে আবারো পুলিশ-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে বগুড়ায় 
তৃতীয় দিনেও পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২রা নভেম্বর (বৃহসপতিবার) সকাল ৮টা থেকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বললে অবরোধ সর্মথনকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ তাদের ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়েন। পরে পরিস্থিতি শান্ত করে পুলিশ। 

শহরের প্রবেশদ্বার মাটিডালি বিমানমোড় এলাকায় সকাল সাড়েসাতটার পর থেকেই জেলা বিএনপির আরো একটি অবরোধ সর্মথনকারীরা অবস্থান নেয়। সেখানে গাড়ি গতিরোধ সহ পথচারীদের চলাচলে বাঁধা দেয়। 

পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটায় উত্তরাঞ্চলের প্রবেশ পথ জেলার মাটিডালি এলাকায় মিছিল বেরকরে অবরোধ সর্মথনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ধাওয়া দিলেও বিএনপির সমর্থকরা সেখানে অবস্থান করে।


অপরদিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কে ২১ নাম্বার ওয়ার্ডে গুনিয়াতলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাড়ি অবরোধ করার ঘটনা জানাগেছে।

বনানী এলাকায় একটি মাছ পরিবহন গাড়ি ভাংচুর করেছে অবরোধ সর্মথনকারীরা। গাড়ির ড্রাইভার জানান, আমরা সিরাজগঞ্জ থেকে গাইবান্ধায় মাছ নিয়ে যাচ্ছিলাম, বনানী পার হলে কিছু লোকজন আমাদের গাড়ি ভাংচুর করে। তথ্যমতে ২ জনকে আটক করেছে বিজিবি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তা জোরদার আছে। প্রথমদিন থেকেই অবরোধ সর্মথনকারীদের ছত্রভঙ্গ করে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

No comments