শিরোনাম

বগুড়ায় ককটেল মিজান র‍্যাবের হাতে আটক | Bogura TV | বগুড়া টিভি




ফয়সাল হোসাইন সনি,বগুড়া টিভিঃ

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‍্যাব-৩, সিপিএসসি, টিকাটুলি ঢাকার যৌথ অভিযানে অন্তর্ঘাত মূলক কার্যসম্পাদন সহ সরকারী কাজে বাধা প্রদান মামলায় ১ জন আসামী গ্রেপ্তার। 

গত ১১ নভেম্বর, ২০২৩ ইং তারিখ র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অন্তর্ঘাত মূলক কার্যসম্পাদন সহ সরকারী কাজে বাধা প্রদান মামলার আসামী ঢাকার মতিঝিল এলাকার আশেপাশে অবস্থান করছে। 

এই গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ নভেম্বর, ২০২৩ ইং তারিখ সকাল অনুমান ৭ঃ২০ মিনিটে র‍্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‍্যাব-৩, সিপিএসসি, টিকাটুলি ঢাকার যৌথ অভিযানে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। 

বগুড়া জেলার সদর থানার মামলা নং-৯৩,ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড,বগুড়া জেলার সদর থানার মামলা নং-২৫, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধীনী/১৩) এর ৬/১২ ধারা,বগুড়া জেলার সদর থানার মামলা নং-০১, তৎসহ ১৪৩/১৪৭/৪৩৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড (৪),বগুড়া জেলার সদর থানার মামলা নং-০২,ধারা-৩/৫/৬ তৎসহ১৪৩/১৪৭/৩৩২/ ৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ পেনাল কোড মামলা সমুহের এজাহারনামীয় আসামী গোকুল পশ্চিমপাড়া  এলাকার মৃত আফসার আলী ছেলে মিজানুর রহমান (৩৯)কে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্যঃ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী কর্তৃক সারা দেশে গত ২৯ ও ৩১ অক্টোবর এবং ০১ নভেম্বর, ২০২৩ তারিখ অবরোধ পালনকালে ধৃত আসামীসহ অন্যান্য আসামীরা বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া উত্তরপাড়া খোলার ঘর কেন্দ্রীয় মসজিদের সামনে, বাঘোপাড়া নির্মাণাধীন মডেল মসজিদের সামনে, মাটিডালী এবং দিঘলকান্দি গ্রামস্থ গ্রীন এলপি গ্যাস লিমিটেড এর সামনে রাস্তায় অবস্থান করে পূর্ব পরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধ সমর্থনে মিছিল, পিকেটিংসহ গাড়ী ভাংচুর, গাড়ীতে আগুন এবং হাতে লাঠি-সোটা, লোহার রড বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল, পেট্রোল বোমা নিক্ষেপ করে। 

উক্ত আসামী বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাত মূলক কার্যসম্পাদন সহ সরকারি কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে প্রকাশ পায়। 

এই ঘটনা সমূহ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় উল্লিখিত পৃথক ০৪টি মামলা রুজু হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়। 

উল্লেখ্যঃ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বর্ণিত মামলা ছাড়াও বগুড়া জেলার বিভিন্ন থানায় সর্বমোট ১৯টি মামলা রয়েছে মর্মে জানা যায়। 

১২নভেম্বর রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিপিএসসি র‍্যাবে ১২ কম্পানী কমান্ডার মীর মনির হোসেন। তিনি আরো বলেন র‍্যাবের এ ধরনের রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার আসামী গ্রেপ্তার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

No comments