শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড শ্রেণিকক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা পুড়ে গেছে।
রোববার (১৯ নভেম্বর) ভোর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ১৩২নং গিলাশ্বর মরহুম আঃ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে সরকারি বরাদ্দে একটি টিনশেড নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। বোরবার ভোররাতে কে বা কারা ওই টিনশেড ঘরের জানালা ভেঙ্গে আগুন দেয়।
এতে টিনশেড কক্ষের বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক সরঞ্জাম, চার হাই বেঞ্চ, তিনটি লো বেঞ্চ, সিলিংসহ টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, ভোর রাত সাড়ে তিনটার দিকে কয়েকটি সিএনজি অটোরিকশা দিয়ে কয়েকজন যুবক বিদ্যালয়ে আগুন দেয়। পরে তারা মিছিল সহকারে ঘটনাস্থল ছেড়ে যায়।

No comments