রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি স্টেডিয়াম মার্কেটের সামনে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত চারটার দিকে নগরীর শিরোইল কলোনি এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে এসে কয়েকজন দুর্বৃত্ত একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নেভায়। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি।
পুলিশ বলছে, ঘটনার পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নেভায়। আর জড়িতদের ধরতে অভিযান চলছে।
এদিকে সকাল সাড়ে ৭টায় নগরীর ভদ্রার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি।

No comments