শিরোনাম

ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যঘাটতি আছে : কাদের | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যঘাটতি আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি আশা করি তারা তাদের বিবৃতি সংশোধন করবে।

সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস থেকে ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে নির্মাণাধীন ভাঙ্গাপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায়। কিন্তু যারা সন্ত্রাস ও আগুন নিয়ে রাজনীতি করে তাদের পতন অনিবার্য।

এসময় দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একইসঙ্গে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলবে বলে জানান তিনি।

ওবায়দুল কদের জানান, সিলেট থেকে প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের মাঠে যারা থাকবে তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে।


এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন উপস্থিত ছিলেন।

No comments