বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতার বাড়িতে হামলা,ভাই ভাবিসহ আহত ২ জন | Bogura TV | বগুড়া টিভি
ফয়সাল হোসাইন সনি,বগুড়া টিভি
বগুড়ার কাহালু থানাধীন মুরইল ইউনিয়নের ৩ং ওয়ার্ডের পোড়া পাড়াতে দলীয় কুন্দলের জেড় ধরে, ৩ নভেম্বর শুক্রবার আনুমানিক ৫ঃ ৩০ মিনিটে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পোড়া পাড়া এলাকার মোকছেদের ছেলে চাঁন মিঞা (৪০) ও একই পরিবারের গৃহবধূ চাঁন মিঞার ছোট ভাই তমজেদের স্ত্রী মরিয়ম (৩৫) কে, অতর্কিত হামলা করে মাথায় ও হাতে উপর্যুপরি আঘাত করলে আহত হন। পরে স্থানীয় এলাকার বাসিন্দারা তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
আহত চাঁন মিঞা ও তার ছোট ভাইয়ের স্ত্রী মরিয়ম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, চিকিৎসক বলছেন চাঁন মিঞার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় আহত চাঁন মিঞার ছোট ভাই মুরইল ইউনিয়নের ৩ং ওয়ার্ড যুবলীগ সভাপতি মুঞ্জুরুল ইসলাম লিটন বলেন,আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করি যারা এ ঘটনা ঘটিয়েছে তারা আমাকে মারার জন্যই এসেছিলো,আমাকে না পেয়ে আমার ভাই ও ভাবীর ওপরে তারা হামলা করে।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, বিষয়টি আমি স্থানীয় জন প্রতিনিধি দ্বারা জেনেছি, এ বিষয় নিয়ে থানায় এখনো কোন মামলা রুজু হয় নাই, দলীয় বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান বিষয়টি এখনো নিশ্চিত হয়নি, তবে তদন্ত সাপেক্ষে জানা যাবে ঘটনাটি কী নিয়ে ঘটেছে।

No comments