কুমিল্লায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
কুমিল্লায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার থানার চাঁপানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম ময়নাল হোসেন (২৫)। তিনি স্থানীয় চাঁপানগর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মুমূর্ষু একজন রোগীকে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লায় নিয়ে যায় স্বজনরা। পথিমধ্যে সে মারা যাওয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি পুনরায় কসবায় যাওয়ার পথে চাঁপানগর এলাকায় ময়নাল হোসেন নামে এক পথচারীকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।

No comments