শিরোনাম

কুড়িগ্রামে বিএন‌পি জামায়াত ও যুবদলের ৬ নেতাকর্মী গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

কু‌ড়িগ্রা‌মে যুবদল নেতাসহ বিএন‌পি জামায়াতের ৬ নেতাকর্মী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১ নভেম্বর) রা‌তে জেলার সদর, উলিপুর ও রাজিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তা‌দের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিএন‌পি-জামায়াতের ডাকা চলমান অব‌রো‌ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় বুধবার সন্ধ্যায় জেলা শহরের ভোকেশনাল এলাকা থেকে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে গ্রেপ্তার ক‌রে সদর থানা পুলিশ।

এছাড়াও ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রা‌জিবপুর উপ‌জেলা শ্রমিকদ‌লের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে বুধবার গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।


পুলিশ আরও জানায়, উলিপুর উপ‌জেলার তবকপুর ইউনিয়ন থেকে জামায়াতের ৪ নেতা-কর্মী‌কে গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ। 

এরা হলেন- হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, মোস্তাইন বিল্লাহ এবং কোব্বাস আলী। তবে এদের দলীয় পদবী জানা যায়নি।

অতিরিক্ত পু‌লিশ সুপার মো. রুহুল আমীন ব‌লেন, ‌গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments