শিরোনাম

কাহালুতে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত। | Bogura TV | বগুড়া টিভি


আশিকুর রহমান সাজুঃ

সোমবার সকালে কাহালু টু দরগাহাট রোডে ঢালাইয়ের গাড়ি উল্টে গিয়ে কাহালু পাল্লাপাড়া ও উলট্ট গ্রামের বেশ কজন আহত হন। তাদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থা ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

মৃত ব্যক্তি কাহালু পাল্লা পাড়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে বুলু (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কাহালু উলট্ট এবং কাহালু পাল্লা পাড়া গ্রামের বেশ কিছু শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করতে কাহালু থেকে দরগাহাটের উদ্দেশ্যে যায়।

 কাহালু দরগাহাটের মাঝামাঝি সাড়াই বাজারের নিকটে তাদের ভটভটি উল্টে যায়।

এ সময় ভটভটিতে থাকা সবাই আহত হয়। মুমূর্ষু অবস্থায় বুলুকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

 সেখানে বিকেল ৫.০০ টার সময় তিনি মারা যান।

No comments